রমজানে বাজার সিন্ডিকেট ধ্বংসের কাজ চলছে: কৃষিমন্ত্রী

রমজানে বাজার সিন্ডিকেট ধ্বংসের কাজ চলছে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:


ব্যবসায়ীদের প্রতি রমজান সামনে রেখে অবৈধ মজুদ কিংবা হারাম ব্যবসা না করার অনুরোধ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো.আব্দুস শহীদ। তিনি বলেছেন, রমজান ঘিরে বাজার সিন্ডিকেট ধ্বংসের কাজ চলছে। আপনারা রমজানে অবৈধ মজুদ করবেন না।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

কর্মশালার পর তিনি বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষিমন্ত্রী দারিদ্র্য বিমোচন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মনোযোগী হয়ে গবেষণা করার নির্দেশও দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme