অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে মানুষ পোড়ানো পৃথিবীর কোথাও হয়নি। জীবন্ত মানুষ পোড়ানো দুই যুগেও কোথাও হয়নি। পৃথিবীর অন্য কোথাও হলে সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হতো।
শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। এক্ষেত্রে দেশের মানুষ যেমন ভূমিকা রাখছে তেমনি পুলিশও ভূমিকা রাখছে।
Leave a Reply