রাশমিকার বিয়ে নিয়ে গুঞ্জন

রাশমিকার বিয়ে নিয়ে গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা-বিজয় দেবেরাকোণ্ডার বাস্তবের প্রেম নেটিজেনদের মুখে মুখে। তাদের নিয়ে চলছে নানামুখী আলোচনা। এই দুই তারকাকে নিয়ে শত জল্পনা-কল্পনার মাঝে উত্তেজনার মাত্রা বৃদ্ধি করেছে তাদের বিয়ের খবর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছরেই কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা- এমন কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি তাদের ঘিরেই তুঙ্গে উঠেছে বিয়ের জল্পনা। এটাও শোনা গিয়েছে যে, আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিজয়-রাশমিকা। তবে এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি তারা।

‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ এ দুই সিনেমায় একফ্রেমে দেখা গেছে রাশমিকা এবং বিজয়কে। আর তারপর থেকেই দুজনের প্রেমের খবর ভেসে আসতে শুরু করে বিভিন্ন মাধ্যমে। বেশ কিছুদিন ধরেই তারা একে অপরকে ডেট করছেন।

সম্প্রতি হায়দাবাদে দিওয়ালি উদযাপনের জন্য বিজয় দেবেরাকোণ্ডার বাড়িতেও দেখা গিয়েছিল রাশমিকাকে। দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন বিভিন্ন জায়গায়।

সম্প্রতি দর্শকদের মধ্যে ‘অ্যানিমেল’ সিনেমায় রাশমিকা মন্দানার অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। রণবীর এবং রাশমিকার পর্দায় রসায়ন শোবিজে ঝড় তুলেছে।

বলিউডে রাশমিকা মান্দানার ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমায়ও তাকে অভিনয় করতে দেখা যায়।

এরপরে ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনীত শ্রীভল্লি চরিত্রটি মন কেড়ে নেয় ভক্ত-অনুরাগীদের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme