অলাইন ডেস্ক:
হঠাৎ নকল মুখ বসানো (ডিপফেক) ভিডিও নিয়ে উত্তাল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। সম্প্রতি রাশ্মিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। রাশ্মিকার মুখ অন্য এক নারীর শরীরের উপর বসিয়ে ভিডিওটি বানানো হয়েছে। ইতোমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন রাশ্মিকা স্বয়ং থেকে অমিতাভ বচ্চনও। এবার অপরাধীকে ধরতে এফআইআর করে দিল্লি পুলিশ। ফেসবুকের মেটার থেকে চেয়ে পাঠানো হয়েছে প্রথম ভিডিওটির ঠিকানা।
‘ডিপফেক’ ভিডিও আপলোডের মূলে রয়েছে কে? দিল্লি পুলিশের নজরে নেপথ্যের কারিগররা। ইতোমধ্যে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিওটির ইউআরএল (ওয়েব ঠিকানা) চেয়ে ফেসবুকের মূল কর্তৃপক্ষ মেটাকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ
কোন কোন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে রাশ্মিকা মান্দানার ভুয়া ভিডিওটি, সেই সমস্ত নেট ব্যবহারকারীদের তথ্যও চাওয়া হয়েছে। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিটের ডিসিপি হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, ‘ভুয়া ভিডিওটি যে অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে সেটির ওয়েব এড্রেস চেয়ে মেটাকে আমরা চিঠি দিয়েছি। আমরা এটির প্রযুক্তিগত বিশ্লেষণও শুরু করেছি’।
ভিডিও নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পর এফআইআর দায়ের করে দিল্লি পুলিস। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ। কড়া পদক্ষেপ নেওয়াও হয়েছে সরকারের তরফেও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে পাঠানো হয়েছে কড়া নির্দেশিকা। সরকারের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে ‘ডিপফেক’ ভিডিও যারা তৈরি করবে, ধরা পড়লে ৩ বছরের জেল হতে পারে।
এমনকি ভিডিও নিয়ে কথা বললেন ইন্দো ব্রিটিশ সোস্যাল মিডিয়া ইনফুয়েন্সার জারা প্যাটেল। তার ভিডিওতেই তাঁর মুখ সরিয়ে বসানো হয়েছে রাশ্মিকার মুখ। ডিপফেক ভিডিওটি দেখে খুবই বিরক্ত জারা পটেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয় প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমার নজরে এসেছে, কেউ আমার ভিডিও নিয়ে একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। ডিপফেক ভিডিওর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। এ বিষয় আমি খুব বিরক্ত। আমি সেই নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, যাঁদেরকে এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের রাখার ব্যাপারে আরও বেশি ভয় থাকতে হয়। অনুগ্রহ করে এক ধাপ পিছিয়ে যান এবং আপনি ইন্টারনেটে যা দেখছেন তা যাচাই করুন। নেটদুনিয়ায় সবকিছু বাস্তব নয়’।
ভিডিও কাণ্ডে সরব হয়েছেন রাশ্মিকা মান্দানা নিজেও। অভিনেত্রী বলেন, ‘এটা শেয়ার করে আমি সত্যিই মর্মাহত এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমাকে নিয়ে ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে। সত্যি কথা বলতে কী, এটা শুধু আমার কাছেই নয়, আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত ভীতিকর, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে আজ এত ক্ষতির সম্মুখীন’। সূত্র: জিনিউজ
Leave a Reply