রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

মুষলধারে ভারী বৃষ্টিতে পৃথক পাহাড়ধসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু ও নারীসহ নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। বুধবার ভোরে একাধিক ক্যাম্প এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি। বাকিরা সবাই রোহিঙ্গা।

নিহতরা হলেন, উখিয়ার ৮নং ইস্টের ব্লক বি/৮২ এর বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. হারেছ (৪), ক্যাম্প ৯ এর ব্লক আই/৪ এর বাসিন্দা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), ব্লক আই/৯ এর বাসিন্দা মো. জামালের ছেলে মো. সালমান (৩), ক্যাম্প ১০ এর ব্লক এফ/১০ এর বাসিন্দা লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের মেয়ে আবু মেহের (২৪), শরীফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ক্যাম্প-৯ এ অবস্থান করা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকার আলী জুহারের ছেলে হোসেন আহমেদ (৫০) ও ক্যাম্প-১৪ এর পাশে পালংখালীর থাইংখালীর শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ক্যাম্প-১৪ এর লাগোয়া বাড়িতে ভূমিধসে মারা যাওয়া আবদুল করিম স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার মাঝ রাত থেকে কক্সবাজার জেলায় ভারী বর্ষণ শুরু হয়। শেষরাতে তা মুষলধারে রূপ নেয়। হয়ত এর কোনো একসময় চারটি ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ের মাটিচাপা পড়ে এক ক্যাম্পে চারজন, আরেক ক্যাম্পে তিনজন, আর দুই ক্যাম্পে একজন করে মোট নয়জন মারা যান। এদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি, বাকি ৭ জন রোহিঙ্গা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme