শাকিবের ছবির ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ

শাকিবের ছবির ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ

বিনোদন ডেস্ক:


গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত কাজে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি।

এই সিনেমার তিন মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।

কয়েকদিন আগে নির্মাতা পরিচালক হিমেল আশরাফ জানিয়েছিলন, ‘আমরা ‘রাজকুমার’ সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। এই সিনেমার ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।’

তিনি আরও জানান, ‘সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ভালো হবে আশা রাখি।’

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সিনেমাটির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। সিনেমাটি প্রযোজক আরশাদ আদনান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme