শাকিবের সঙ্গে আবারও রাহুল দেব

শাকিবের সঙ্গে আবারও রাহুল দেব

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে শাকিব খানের সঙ্গে বলিউড অভিনেতা রাহুল দেব অভিনয় করেছিলেন। এবার ঢাকাই সিনেমার সুপারস্টার করছেন প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’। সেখানেও থাকছেন রাহুল। এটি নির্মাণ করবেন অনন্য মামুন।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এর শুটিং। নির্মাতা ইতোমধ্যেই ‘দরদ’র অভিনয় শিল্পীদের নামের একটি অংশ প্রকাশ করেছেন। যেখানে নতুন করে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।

নির্মাতা অনন্য মামুন রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন আমাদের ‘দরদ’এ এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আসবে। আর দ্রুতই আমরা কাজ শুরু করছি।

গত রোববার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও আরও অনেকে। শাকিবের ‘দরদ’এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme