অনলাইন ডেস্ক:
শাকিব খানের নতুন ছবি ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সঙ্গে অভিনয় করা বলিউডের নায়িকা সোনাল চৌহান। ওই একই চলচ্চিত্রে কাজ করবেন টলিউডের দুই নায়িকা পায়েল সরকার অন্যজন ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা রায়।
খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন।
বিস্তারিত না বললেও এই পরিচালক কেবল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।
জানা গেছে, এই সিনেমায় আরও অভিনয় করবেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, বলিউডের গুণী অভিনেতা রাজেশ শর্মা।
Leave a Reply