শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম কমছে

শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম কমছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি মার্চেই দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমবে। রোববার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, শিগগিরই দেশে প্রথমবারের মতো নতুন ফর্মুলায় জ্বালানি তেলের দাম ঘোষণা করা হবে। চলমান মাসেই গ্রাহক পর্যায়ে দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করবে সরকার। প্রাথমিকভাবে চলতি মাস থেকেই এ পদ্ধতি কার্যকর হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme