শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


একদিনের সফরে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

তিনি বলেন, শুক্রবার সকালে ঢাকার গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।পরে তিনি টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা প্রদান করবেন।

 তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনসহ সব কাজ শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme