শুটিং করতে গিয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

শুটিং করতে গিয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

নিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী বর্তমানে ‘ডেডবডি’ নামে সিনেমায় শুটিং করছেন বান্দরবানে। সেইখানে রবিবার দুপুরে সাপের কামড়ে আহত হয়েছেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে জনপ্রিয় তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল।

তার নতুন এ সিনেমার নাম ‘ডেডবডি’। এতে ওমর সানি ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme