নিউজ ডেস্ক:
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি ডাক্তারের সংখ্যা বা পদের সংখ্যা বাড়াতে চাই না। আমি বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার চাই।
বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরস্বতী পূজা উদযাপন পরিষদ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সকাল থেকে বেশ কয়েকটি পূজা মন্ডপে গেয়েছি। আমি ডাক্তার, আমি আপনাদেরই লোক; আগে যা ছিলাম, এখনও তাই আছি, ভবিষ্যতেও তাই থাকব। আমি মেডিক্যাল কলেজগুলো পরিদর্শন করলে ছেলেমেয়েরা (শিক্ষার্থীরা) উৎসাহ পায়।
Leave a Reply