সমঝোতা স্বারক শেষ, তা আর কার্যকর নেই: ইরান

সমঝোতা স্বারক শেষ, তা আর কার্যকর নেই: ইরান

যুক্তরাষ্ট্র সমঝোতার সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে তেহরান সমঝোতা স্মারকের প্রতি তার প্রতিশ্রুতি স্থগিত করেছে।

শনিবার (১৩ জুলাই) ইরানের সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়, ঘারিবাবাদি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এবং কার্যত সমঝোতাটিকে স্থগিত করেছে।’

তিনি জানান, এর জবাবে ইরানও নিজেদের প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে দেশটি নিজেদের প্রতিরক্ষায় ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে সমঝোতার কাঠামো আর কার্যকর নেই বলেও জানান তিনি। বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।

এর আগে ইরানের কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে, সমঝোতাটি আর কার্যকর নেই এবং সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছে।

ইরানের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ এবং হামলার ঘটনায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme