সরকার খরচ কমানোয় হজযাত্রী দ্বিগুণ হয়েছে: ধর্মমন্ত্রী

সরকার খরচ কমানোয় হজযাত্রী দ্বিগুণ হয়েছে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক:


ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালে হজের নীতিমালা তৈরি করার পর হজ যাত্রীদের ভোগান্তি কমে এসেছে। সেইসঙ্গে সরকার হজের খরচ ১ লাখ ২ হাজার টাকা কমানোর কারণে বর্তমানে হজ যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিকিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব (অব.) নৌ পরিবহন মন্ত্রণালয় ও এসডিএফ চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme