সাংবাদিক মতলুব হোসেনের পিতার মৃত্যুতে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক মতলুব হোসেনের পিতার মৃত্যুতে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের শোক

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মতলুব হোসেনের পিতা আফাজ উদ্দিন (আক্কেলপুর উপজেলার আলাদিপুর গ্রাম) আজ রবিবার (১২ জুলাই ২০২৬) বিকেল ৪ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
​(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
​মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সোমবার সকাল ১০ টায় মরহুমের নিজ গ্রাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আলাদিপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এক যৌথ শোক বার্তায় জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
​শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,
​”আমাদের সহকর্মী জনাব মতলুব হোসেনের পিতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
​জয়পুরহাট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme