অনলাইন ডেস্ক:
সংবিধান অনুযায়ী অপরাধ করার সময় যে আইন বলবৎ ছিল সে আইনেই বিচার চলবে ও সাজা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তবে সাইবার নিরাপত্তা আইনে উল্লেখ আছে, যদি নতুন আইনে সাজা অধিক হয় তা দেওয়া যাবে না। কোনো ভিন্নতর সাজা দেওয়া যাবে না।
মঙ্গলবারএসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, সংবিধানের ভেতরে থেকে ডিজিটাল নিরপত্তা আইনে চলমান মামলার সাজা কীভাবে সাইবার নিরাপত্তা আইনের মতো করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে অংশীজনদের ডাকা হবে ও তাদের মতামতের প্রতিফলন থাকবে।
Leave a Reply