সালমান শাহ হত্যা মামলা : সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা : সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (২৭ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তার যেকোনো সময় বিদেশ যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশ গেলে বাদী মামলার সুবিচার থেকে বঞ্চিত হবে এবং তদন্তে ব্যঘাত ঘটবে। এমতাবস্থায় মামলার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন রহিত থাকা প্রয়োজন, আসামিদের বিদেশ গমন রহিতকল্পে ‘স্টপ লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় বাবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতির বিশেষ প্রয়োজন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme