সিটি করপোরেশনের কাজও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী

সিটি করপোরেশনের কাজও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের কাজ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া। এর বাইরে সিটি করপোরেশনের কাজও আমরা করে যাচ্ছি। এর বেশি আর কিছু করার মতো আমাদের নেই।

রবিবার সাভারের আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের কাজ চিকিৎসা দেওয়া এবং আমরা তার বাইরেও সচেতনতামূলক কাজও করে যাচ্ছি। আমরা টেলিভিশন-পত্রিকায়ও দিই। যেই কাজটি সিটি করপোরেশনের, সেই কাজটিও আমরা করছি। মাইকিংও আমরা করছি। এর বেশি করার মতো আমাদের আর কিছু নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme