নিউজ ডেস্ক
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডো বাহিনী পরিচালিত প্রথম অভিযান ছিল ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের ১৬ আগস্ট প্রথম প্রহরে দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলা এবং দুই নদী বন্দর চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
এই ঘটনার ওপর নির্ভর করে ‘অপারেশন জ্যাকপট’ নামে একটি সিনেমায় নির্মাণ করতে চলেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। প্রযোজক হিসেবে আছেন স্বপন চৌধুরী। পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব বিশ্বাস। এরইমধ্যে সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে জানা গিয়েছিল, ছবিতে জায়েদ খান অভিনয় করবেন। কিন্তু শিল্পীদের নাম প্রকাশের পর তার নাম দেখতে না পেয়ে খবর প্রকাশিত হচ্ছে যে, ‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়েছেন তিনি।
এমন খবরে চটেছেন জায়েদ খান। জানালেন, তিনি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি। তাই বাদ পড়ার প্রশ্নই আসে না।
জায়েদ বলেন, ‘দেশে আসতে আসতেই উড়ো খবর নিয়ে বিরক্ত। এখানে কেউ কেউ নিপুণের প্রসঙ্গে টেনে লিখছেন, আমি সিনেমাটিতে নেই যে কারণে নিপুণ আছেন। এখানে নিপুণ থাকছেন কি না, এসব তার ব্যাপার। কিন্তু লেখা হচ্ছে— জায়েদ খান সিনেমা থেকে বাদ পড়েছেন। এখানেই আমার আপত্তি। আমি কীভাবে বাদ পড়লাম! আমি তো সিনেমার কারও সঙ্গে চুক্তিই করিনি।’
Leave a Reply