সুপ্রিম পার্টি থেকে সংসদ নির্বাচন করবেন হিরো আলম

সুপ্রিম পার্টি থেকে সংসদ নির্বাচন করবেন হিরো আলম

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া এ দলটির একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার দুপুরে তিনি হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন।

গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, হিারো আলম দুবাই থেকে ঢাকায় এসছেন। বৃহস্পতিবার তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন।

একতারা দলীয় প্রতীক হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন করবেন বলেই জানান তার সহকারী। তার ভাষ্য, হিরো আলম আর একতারা একই সুতই গাঁথা।

বগুড়ার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme