স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:


সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি-বিদেশি চক্র অপপ্রচার-মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র, শান্তি উন্নয়ন নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী অপশক্তি যারা আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে, তাদের আমাদের প্রতিহত করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সকল শক্তির উৎস। দেশবিরোধী অপশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরশাসনের যাতাকলে দীর্ঘকাল পিষ্ঠ করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme