বিনোদন ডেস্ক
চলতি বছরের জুন মাসে প্রথম হুমকির চিঠি পান সালমান খান। কানাডাভিত্তিক পলাতক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই একাধিকবার প্রকাশ্যেই সালমানকে হত্যার হুমকি দিয়েছেন। এবার দুবাই গিয়ে হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে।
সম্প্রতি দুবাই গিয়েছিলেন একটি উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে গিয়ে হত্যার হুমকি পেলেন সালমানের নায়িকা পূজা হেগডে। এদিকে প্রাণনাশের হুমকি পেয়ে সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বদলে দেয়া হয়েছে তার গাড়ি, বেড়েছে প্রহরীর সংখ্যা।
জানা গেছে, সম্প্রতি দুবাইয়ের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে যান অভিনেত্রী। সেখানেই কারও সঙ্গে কথা কাটাকাটি হয় পূজার। সেই সময়ে অভিনেত্রীকে এক ব্যক্তি সরাসরি হত্যার হুমকি দিয়েছেন।
Leave a Reply