নিউজ ডেস্ক:
শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১ মে) সন্ধ্যা সাতটা ৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেছেন। এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
Leave a Reply