হাসপাতালে বসেই নতুন সিনেমার মিটিং সারলেন পরীমণি

হাসপাতালে বসেই নতুন সিনেমার মিটিং সারলেন পরীমণি

অনলাইন ডেস্ক:

সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এরপর সুস্থ হলে বাসায়ও ফেরেন এই অভিনেত্রী। এরপরই অসুস্থ হয়ে পড়েন তার নানা। ফলে বেশ কয়েকদিন ধরে হাসপাতালেই সময় কাটছে এই নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি।

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এই সিনেমাটিতে পরীমণির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি।

পরীমণি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’

২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা।

তিনি আরও লেখেন, ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প সিনেমার শুটিং এ ও জয়েন করছি।’

পরীমণি অসুস্থ হওয়ার আগে রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছিলেন। আজ থেকে আবারও এই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme