নিউজ ডেস্ক
ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী। পরে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, মঙ্গলবার সকালেই ঊর্মিলার সঙ্গে কথা হয়েছে। ও বলল, সামান্য আঘাত পেয়েছে। এটা সিরিয়াস কিছু না। বিপদ এড়াতে চিকিৎসক কয়েকটি পরীক্ষা দিয়েছেন। সেগুলোর রিপোর্ট পেলেই বাড়ি ফিরবেন তিনি।
হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান জানান, সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি।
Leave a Reply