নিউজ ডেস্ক:
এক মাসে সারা দেশে ১২২৭টি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সম্প্রতি দেশব্যাপী স্বাস্থ্যখাতের কিছু ইস্যু নিয়ে কথা হচ্ছে। ঘটনাগুলো যেকোনো মানুষের মনকেই নাড়া দেবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে শক্ত হাতে উদ্যোগ নিতে বলেছেন।
অতীতে কী হয়েছে সেগুলো নিয়ে না ভেবে এখন থেকে কী করা হচ্ছে সেদিকে বেশি মনোযোগ দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল/ক্লিনিক সেবা শাখার সংশ্লিষ্ট সংগঠন ও কর্মকর্তাদের সঙ্গে আলাদা একটি বৈঠক করেন।
Leave a Reply