১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme