২৩ নাবিকসহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাল এমভি আবদুল্লাহ

২৩ নাবিকসহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাল এমভি আবদুল্লাহ

নিউজ ডেস্ক:


জিম্মিদশা থেকে মুক্তির এক সপ্তাহ পর ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হামরিয়া বন্দরে পৌঁছেছে।

জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রফিকের তথ্য অনুযায়ী, শনিবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মির ৩৩ দিন পর মুক্ত হয় এমভি আবদুল্লাহ। মুক্তির পর সোমালিয়া উপকূল থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme