২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৩৫ লাখ টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৩৫ লাখ টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক:


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিকড়ের টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদকে সামনে রেখে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও যানজট দেখা যায়নি। যানবাহনের চাপ বাড়তে থাকায় মহাসড়কে একমুখী যান চলাচল ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এলেঙ্গা থেকে সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়কের প্রায় ৮ কিলোমিটার সড়ক এখনও দুই লেনের। যানবাহনের চাপ বাড়লে ওই ৮ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় এলেঙ্গা থেকে সেতুর গোলচত্তর পর্যন্ত শুধু উত্তরবঙ্গগামী যানবাহন চলতে দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর হয়ে বিকল্প সড়কে এলেঙ্গা পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুকর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০ টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত অর্থাৎ টাঙ্গাইল অংশে ১৬ হাজার ৪৭৪টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা এবং সেতু পশ্চিমপ্রান্ত সিরাজগঞ্জ অংশে ১২ হাজার ২৩৬ টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme