২ কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

২ কোটি লিটার ভোজ্যতেল ও ২০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

দেশের স্বল্প আয়ের এবং টিসিবির কার্ডধারী মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য উন্মুক্ত (জাতীয়) দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার ভোজ্য তেল এবং ২০ হাজার টন মসুর ডাল ক্রয় করবে বাণিজ্য মন্ত্রণালয়। চারটি পৃথক প্রস্তাবে পণ্যগুলো কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে মোট ব্যয় হবে ৫৩১ কোটি ২৮ লাখ টাকা।

বুধবার (২০ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে।

২০২৫-২০২৬ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার। ইতোমধ্যে ক্রয়ের পরিমাণ ১৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৪০০ লিটার।

সভায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা।

প্রতি কেজি ডাল ৮৪.৭৭ টাকা হিসেবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে সর্বমোট ব্যয় হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা। কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে ক্রয়ের পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৫৫৬ মেট্রিক টন।

সভায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার পেট বোতলে) ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপ্রস্তাব জমা পড়ে। দুটি প্রস্তাবই টিইসি কর্তৃক রেসপনসিভ বিবেচিত হয়।

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড, ঢাকা ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার পাম অলিনের দাম পড়বে ১৮৪.৩৮ টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার। ইতোমধ্যে ক্রয়ের পরিমাণ ১৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৩৭২ লিটার।

সভায় টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ৫টি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হলো মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন, ঢাকা এবং মেসার্স বিসমিল্লাহ ডাল মিল, রাজশাহী।

প্রতিষ্ঠান দুটি যৌথভাবে প্রতি কেজি ৮৩.৬৩ টাকা হিসেবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৮৩ কোটি ৬৩ লাখ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme