৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সব মহানগরে লিফলেট বিতরণ করবে দলটি।

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন,  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রিজভী বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বছরব্যাপী আক্রান্ত করে, বর্ষা ও শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায়। সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গণমাধ্যমের হিসাবানুযায়ী—গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি। বিশ্ব স্বাস্থ্যসংস্থার পর্যালোচনায় বলা হয়েছে, ৫৫ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme