নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় টানা কয়েক দিন ধরে ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। পৌর এলাকার হাটকালুগঞ্জের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ সোমবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩ ডিগ্রি। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ। দক্ষিণ-পশ্চিমের এই জেলায় এই মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজও সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি চুয়াডাঙ্গার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এপ্রিল মাসে এ পর্যন্ত ১২ দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়িয়ে তুলছে।
Leave a Reply