৪ অভিযোগে হিরো আলমের প্রার্থিতা বাতিল

৪ অভিযোগে হিরো আলমের প্রার্থিতা বাতিল

বগুড়া প্রতিনিধি


বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রার্থী হওয়ার পরও চার অভিযোগে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করেছেন। সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোট ভোটারের এক শতাংশ সমর্থন ফরমও তিনি জমা দেননি৷

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের হলফনামায় আশরাফুল হোসেন সম্পদের বিবরণী জমা দেননি৷ এছাড়াও তিনি মনোনয়নের হলফনামাতে স্বাক্ষরই করেননি। এসব কারণে আশরাফুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম আরও বলেন, মনোনয়ন পত্র বাতিলের আদেশ উঠিয়ে আশরাফুল হোসেন আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরে মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে৷ দীর্ঘদিন দেশে ছিলাম না। দুইজন উকিল মনোনয়ন পূরণে ভুলগুলো করেছেন৷ সেই দায় আমারই। হিরো আলমের মনোনয়ন বাতিল নতুন কিছু নয়। আমি আপিল করবো প্রয়োজনে আবারও হাইকোর্ট এ যাবো। মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে থাকবই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme