৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা

৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা

খেলা ডেস্ক:

নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাস তারকা পল পগবা। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডারের টেস্টোস্টেরন পজিটিভ আসে। তদন্ত পুরোপুরি শেষে ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে ৪ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন জুভেন্টাসের এ তারকা মিডফিল্ডার।

গত ২০ আগস্ট সিরি আয় উদিনেসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। ৩০ বছর বয়সী পগবা সে ম্যাচে বেঞ্চেই ছিলেন। কিন্তু তাকে অস্বাভাবিক দেখা গিয়েছিল। তাই ম্যাচের পরই ডোপিং টেস্ট করানো হয় পগবার। টেস্টের রেজাল্টে এই মিডফিল্ডারের শরীরে টেস্টোস্টেরন সনাক্ত করা হয়। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।

২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পগবা জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে ফের জুভেন্টাসে যোগ দেন। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর দলে ফিরতে চেষ্টা করছিলেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme