৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

৫ দিনের কর্মসূচি দিলো বিএনপি

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ আগস্ট) বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান ফখরুল।

পাঁচ দিনের কর্মসূচি হলো-

৩১ আগস্ট জেলা উপজেলায় আলোচনা সভা, ১ সেপ্টেম্বর জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২ সেপ্টেম্বর মহানগর ও জেলায় র‍্যালি বের হবে, ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ এবং জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme