৭০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ

৭০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ

প্রতিকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার পদে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ দেবে। আগামী ১৭ জানুয়ারি আগ্রহীদের সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার

লোকবল নিয়োগ:  ৭০ জন।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: ডিগ্রি/অনার্স/মাস্টার্স পাসধারী হতে হবে। লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। (মোটরসাইকেল না থাকলে সাক্ষাতকারে অংশগ্রহণ করা যাবে না।) উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: FMCG-তে এরিয়া সেলস/টেরিটরি সেলস-এ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ২৪,০০০-৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মেরামত বিল, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রশিক্ষণের সুযোগ, মোটর সাইকেল জ্বালানি বিল, চিকিৎসাসেবা সুবিধা, কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিয়ন প্রধান পদে পদোন্নতির সুযোগ।

সরাসরি সাক্ষাতকার:  আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র /জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৬।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme