৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়ার প্রথম হিন্দি ছবি

৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়ার প্রথম হিন্দি ছবি

নিউজ ডেস্ক:

আগামী শুক্রবার ভারতের ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা “কাড়াক সিং”। গত ২০ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার প্রকাশিত হয়েছিল।এবার সিনেমাটির মুক্তির তারিখ জানা গেল।

এর আগে এই সিনেমার ট্রেলারটিও দর্শকের কাছে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা পরিবর্তিত হয়ে রূপ নেয় থ্রিলারে।অনুমান করা যায়, সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। এর পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।

ট্রেলারে দেখা যায়,অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানেনা তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? এই মিস্ট্রি উদ্ধার করার জন্য দেখতে হবে সিনেমাটি।

আর এরমধ্যেই শোনা যাচ্ছে, ‘কড়ক সিং’ এর পর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামি ছবিতেও অভিনয় করবেন জয়া আহসান।

উল্লেখ্য,অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme