অনলাইন ডেস্ক:
চলতি বছরের আগস্ট পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৩১৭ জন নিহত এবং ৫ হাজার ১৭২ জন আহত হয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ তথ্য জানান।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসেবে এ তথ্য জানান তিনি।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, জাতিসংঘ স্বীকৃত ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’র সমন্বয়ে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় গৃহীত ‘বাংলাদেশ রোড সেইফটি’ প্রকল্পে ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’র কিছু ব্যবহার শুরু হয়েছে। আমরা এই বিজ্ঞানভিত্তিক প্রচেষ্টাকে স্বাগত জানাই। একইসঙ্গে সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে নিরাপদ সড়কের জন্য আলাদা আইনি কাঠামোর জোর দাবি জানাই।
Leave a Reply