৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক


দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের জন্য ৫ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (৩১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রত্যাশী নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬, মাদরাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

এছাড়াও বলা হয়েছে, ৯৬৭৩৬টি শূন্যপদে পদভিত্তিক তালিকা আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায় এনটিআরসিএর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ওই দিন থেকেই আবেদন করতে পারবেন আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা। আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৪ সালে ৩৫ বছর বা এর কম হতে হবে।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme