নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা ও শেখ রেহানা

নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা ও শেখ রেহানা

নিজস্ব প্রতিবেদক


ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

শনিবার রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক এ বিষয়টি জানিয়েছেন নিক্সন চৌধুরী।

রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়…।

ফেসবুকে সাতটি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে। এছাড়া, তাদের সঙ্গে ছিলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme