আরও ২২ জনের করোনা শনাক্ত

আরও ২২ জনের করোনা শনাক্ত

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ২৬৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ১১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৪৭৮ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ১৩ দশমিক ০৬ শতাংশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme