অনলাইন ডেস্ক:
চলমান হজের মৌসুমে মো. লুৎফুর রহমান (৬৫) নামে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার (২১ মে) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ১২৯৬৯৩০৮। এই মৌসুমে এটি তৃতীয় কোনও বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা। এর আগে গত ১৫ ও ১৮ মে হজ পালন করতে গিয়ে যথাক্রমে মদিনায় ও মক্কায় মারা গেছেন অন্য দুই বাংলাদেশি হজযাত্রী।
বুধবার বাংলাদেশ সময়ের রাত আড়াইটায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানা গেছে।
এই পোর্টালের সবশেষ তথ্য থেকে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে। আর এখনও ১ হাজার ২৩৩ জন হজযাত্রীর ভিসা হয়নি।
গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশ্যে যাত্রা করে। ওই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল হজযাত্রীরা। পরবর্তীতে হজ পোর্টালের সূত্রে জানা যায় সর্বশেষ ২২ মে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সর্বমোট ৩৪ হাজার ৭৪৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩০ হাজার ৯৯৪ জন।
Leave a Reply