এমপি আনার হত্যা: শেরেবাংলা নগর থানায় মামলা

এমপি আনার হত্যা: শেরেবাংলা নগর থানায় মামলা

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বাড়িতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে ঢাকার শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

বুধবার সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, নিহত সংসদ সদস্যের মেয়ে এই হত্যা মামলা দায়ের করেছেন। এখন তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম সূত্রে প্রথমে জানা যায়, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার শিকার হয়েছেন।

এরপর দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে, তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme