নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৫ দিনে সুন্দরবন থেকে হরিণসহ ১০০টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯৬টি হরিণ ও ৪টি শূকর। মৃত প্রাণীগুলোকে কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলোচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে।
তিনি বলেন, ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল ,পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ৯৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪টি বন্য শূকরের মরদেহ পাওয়া গেছে। এসব মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।
মৃত বন্যপ্রাণী ছাড়াও জীবন্ত প্রাণীও উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন এলাকা থেকে বিপদাপন্ন ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply