বেনজীর দেশে আছেন কি না জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর দেশে আছেন কি না জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।

বেনজীরের দেশত্যাগের বিষয়ে তিনি বলেন, তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme