নেপাল থেকে ফিরে যা বললেন ডিবির হারুন

নেপাল থেকে ফিরে যা বললেন ডিবির হারুন

পুরনো ছবি

ডেস্ক রিপোর্ট:


ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে হেফাজতে পেলে আলামত উদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ মঙ্গলবার বিকেলে নেপাল থেকে রাজধারীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নেপালে আটক হয়েছেন মো. সিয়াম হোসেন। সে আটকের খবরে গত শুক্রবার দেশটিতে যায় ডিএমপি ডিবির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের প্রধান হারুন অর রশীদ বলেন, ‘নেপাল থেকে সিয়ামকে নেওয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে— সিয়ামকে কার কাছে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যাকেই (বাংলাদেশ ও ভারত) দেওয়া হোক, তদন্তে কোনো দেশেরই কোনো সমস্যা হবে না। সিয়ামকে পেলে আলামত উদ্ধারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আনার হত্যার পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহীনকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে আলোচনা করা হবে।’

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme