বিপুল ভোটে জয়ী হলেন রচনা ব্যানার্জি

বিপুল ভোটে জয়ী হলেন রচনা ব্যানার্জি

অনলাইন ডেস্ক:


চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখন সেই তালিকার অন্যতম চমক ছিলেন রচনা ব্যানার্জি। রাজনীতিতে নতুন হলেও প্রচারে কোনো কমতি রাখেননি। যদিও নানা সময় বিতর্কিত বা বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন তবুও নিজের উপর দিয়ে লাইমলাইট সরতে দেননি।

অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা-ই। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন। হুগলি কেন্দ্রে ৬৪ হাজার ৯৭২ ভোটে জয়ী হলেন রচনা।

তবে কেবল রচনা একা নন। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মীরাই এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। হিরণকে হারিয়ে জয়ী হন দেব। যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষও। অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme