অনলাইন ডেস্ক:
বিশ্বশান্তির জন্য ব্যক্তিগতভাবে যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, সাম্প্রতিককালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে মধ্যপ্রাচ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাতে আমাদের কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে কাজ শুরু করেছি। ব্যক্তিগতভাবে বিশ্বশান্তির জন্য যুদ্ধ বন্ধের আহ্বান অব্যাহত রেখেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারো বৈরিতা নয়’ নীতিতে বিশ্বাস করি।
বুধবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক লিখিত প্রশ্নে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।
Leave a Reply