নিউজ ডেস্ক:
দেশের বিনোদন অঙ্গনের আলোচিত নাম জায়েদ খান। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার সব বিষয় নিয়েই দর্শকের আগ্রহের শেষ নেই। কিছুদিন পর ঈদুল আজহা। ঈদ কেন্দ্রে করে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। কাজের ফাকে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। এবারের বিষয় ছিল তার নামের সঙ্গে মিল রেখে কুরবানির গরুর নাম দেয়া নিয়ে।
জায়েদ আরও বলেন, কুরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।
বিষয়টি কীভাবে দেখছেন- এই প্রশ্নের জবাবে জায়েদ খান আরও বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কুরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে। কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।
Leave a Reply