সৌদিতে এ পর্যন্ত বাংলাদেশি ১৫ হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এ পর্যন্ত বাংলাদেশি ১৫ হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক:


চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশি মোট ১৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সোমবারই দুইজন মারা গেছেন। মঙ্গলবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭৯ হাজার ৫৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী একজন। মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme